তুরস্ক ও সিরিয়ায় গ্রামীণফোনের সব কল ফ্রি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত ব্যক্তিদের কাছে বিনা মূল্যে কল করার সুযোগ দিয়েছে গ্রামীণফোন। 

বাংলাদেশ থেকে সেখানে অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে কোনও টাকা খরচ ছাড়াই যোগাযোগ করতে পারবেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। 

গ্রামীণফোনের নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনও কলচার্জ প্রযোজ্য হবে না।

রোববার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: তুরস্কের বিধ্বস্ত এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ

এতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। প্রয়োজনে মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর