গুলশানে আগুন: ধোঁয়ায় অসুস্থ দুইজন বার্ন ইনস্টিটিউটে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া দুইটায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

তারা হলেন নিউ এইজ গ্রুপের আশুলিয়ার গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাসেন্জার মোশা সিকদার (৩৩) ও ঐ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক রওশন আলী (৩৫)। 

মোশা সিকদার জানান, তিনি থাকেন আশুলিয়ায়। ঐ ভবনের ১০ তলার বাসিন্দা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বাসায় স্যাম্পল দিতে গিয়েছিলেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু জানান, গুলশানের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুইজন এসেছেন। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান দুই নম্বরের ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভবনটি থেকে শিশুসহ ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুন থেকে বাঁচতে ভবনটি থেকে লাফিয়ে পড়ে আহত একজনের মৃত্যু হয়েছে।


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর