যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:৩৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ছাড়া আহত ব্যক্তির নাম সোহেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে।

যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান গণমাধ্যমকে জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটে।


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর