কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে পোল্ট্রিতে জমাট দাদন ব্যবসা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৩:৪৬ পিএম

কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে পোল্ট্রিতে চলছে এক ধরনের দাদন ব্যবসা। মুরগি-ডিম বড় প্রতিষ্ঠানকে দেয়ার শর্তে, কম দামে মুরগীর খাবার ও বাচ্চা নিচ্ছে ছোট খামারিরা। 

কিন্তু বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে না এলে একই বাচ্চা ও খাবার কিনতে হচ্ছে দেড়গুণ বেশি দামে। এই দাদন ব্যবসার কারণেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ডিম-মুরগি।

নরসিংদী রায়পুরা উপজেলার আবু সাঈদ। ১৪ বছর ধরে মুরগির খামারের সাথে জড়িত। কিন্তু মুরগীর খাবার ও বাচ্চা কিনে বড় করে বিক্রির পর যে আয় হতো, তাতে তার লাভ হতো না। 

এক পর্যায়ে তিনি ব্যবসা বন্ধ করে দেন। এখন একটি কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিনিময়ে মুরগির বাচ্চা ও খাবার পাচ্ছেন। বিনিময়ে উৎপাদিত মুরগি ও ডিম দিচ্ছেন সেই প্রতিষ্ঠানকে। 

শুরুতে লাভের নানা প্রলোভন দিয়ে এই ব্যবসায় খামারিদের কাছে টানলেও পরে কথা কাজের মিল থাকে না বলে জানান খামারিরা। চুক্তির পর অদৃশ্য এক চক্রে আটকে পড়ছেন খামারিরা। 

চুক্তি শর্ত অনুযায়ী কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে জামানত বাবদ প্রান্তিক খামারিদের একটি ব্ল্যাংক চেক দিতে হয়। আর সেই চেকই এক সময় খামারিদের জন্য কাল হয়ে ওঠে। 

পাবনার সাইদুল ইসলাম। প্যারাডাইস নামের এক কোম্পানি থেকে তার জন্য মুরগির যে খাবার বরাদ্দ হতো তার পুরোটা তাকে না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীরা সেটি বিক্রি করে দিত। 

এই ঘটনা প্রতিবাদ করতে গিয়ে তিনি এখন চেক জালিয়াতি মামলার আসামি। গ্রেফতারের ভয়ে কাটছে তার দিন। নিয়মিত পাচ্ছেন ভয়-ভীতিও। 

মামলার এমন ঘটনা সবচে বেশি ঝিনাইদহে। একাত্তর ইন্টিগ্রিটি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খামারিদের কাছ থেকে মুরগি নিতো। 

কিন্তু মুরগির উৎপাদন খরচ পরিশোধ করছিলো না। এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তিনি চেক জালিয়াতি মামলার আসামি বনে যান। 

শুধু খামারিদের বিরুদ্ধেই নয়। প্রতিষ্ঠানটি তার কর্মচারীদেরও একই অস্ত্রে ঘায়েল করার কৌশল নিয়েছে। এখন আত্মগোপনে সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারী।

যদিও প্রতিষ্ঠানটির ঝিনাইদহ কার্যালয়ের দাবি করেছে, তারা কোন ব্ল্যাংক চেক নেননি। তাহলে মামলা কি নিয়ে, এমন প্রশ্নেরও কোন সদুত্তর মেলেনি। 


একাত্তর/এসজে

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর