ঢামেক জরুরি বিভাগের সামনে স্বজনদের ভিড়

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম

রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হতে থাকে। 

খবর পেয়ে হতাহতদের সম্ভাব্য স্বজনরা ভিড় করতে শুরু করেন সেখানে। তাদের অনেকের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের জরুরি বিভাগের সামনের পরিবেশ। 

সময়ের সঙ্গে এ ভিড় আরও বাড়ছে। খোঁজ করছেন হতাহতদের মধ্যে তাদের পরিবারের কেউ আছেন কি-না। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম জানা সম্ভব হয়নি। 

image

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সরেজমিন ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের বহির্বিভাগ ঘুরে দেখা গেছে, রোগী নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। 

জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত হতাহতদের স্বজনদের আহাজারি চলছে। হাসপাতালের কর্মকর্তারা তাদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আহতদের মধ্যে অনেকের জখম গুরুতর। তাদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হচ্ছে। এজন্য সব শ্রেণী পেশার মানুষকে রক্তদান করা আহবান জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎকরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এখনও পর্যন্ত ১১ জন মারা গেছেন। আহত ১২০জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আমরা সব ধরণের সহযোগিতা করে যাচ্ছি। 

image

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, এরইমধ্যে তিনজন অগ্নিদগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর