বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০১:৫০ পিএম

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটি ‘বাংলাদেশ স্যানিটারি’র নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

তিনি বলেন, মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।

এর আগে, সকালে তৃতীয় দিনের মতো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মূলত ভবনের বেজমেন্টে অবস্থিত ‘বাংলাদেশ স্যানিটারি’র নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের সন্ধানেই তৃতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করা হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর