বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের প্রয়াণবার্ষিকী

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম

বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ-এর ২১তম প্রয়াণবার্ষিকী শুক্রবার (১০ মার্চ)। এ উপলক্ষে তার এলাকা মুকসুদপুরে মুনিরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, খানপুরা রাজ্জাকিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা এবং পূর্ব নওখন্ডা আলিয়া মাদ্রাসা ও হেফজখানা ও এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়েছে। 

তার গ্রামের বাড়ী গোহালায় শুক্রবার বাদ আসর ও ঢাকার বাসায় বাদ মাগরিব মিলাদ, দোয়া, কোরআন খতম-এর আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ জুম্মা এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ এর আত্মার শান্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

গোপালগঞ্জের এই কৃতি সন্তান জাতির পিতার ঘনিষ্ঠ অনুসারী এম.এ খালেক শেখ মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস পরিবারসহ প্রতি মুহূর্তে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কাটান। পাকিস্তান মিলিটারি একাধিকবার তাঁদের বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে দেয়। তার আপন দুই ভাই এবং দুই ভাগ্নে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 

যুদ্ধের প্রারম্ভে বঙ্গবন্ধুর এই অকুতোভয় অনুসারী গ্রামের বাড়ী মুকসুদপুরের গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাতে রাতে স্থানীয় যুবকদের আড়াই হাত বাঁশের লাঠি তৈরি করে যুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে ভারতের বিভিন্ন ট্রেইনিং ক্যাম্পে পাঠাতেন। পাকিস্তানী মিলিটারি বাহিনী তার শিরচ্ছেদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারী করে। এলাকার হাটে বাজারে ঢোল পিটিয়ে তাঁকে জীবিত অথবা মৃত অবস্থায় জনসাধারণকে ধরিয়ে দিতে বলা হয়। 

তিনি দিগনগর সম্মুখযুদ্ধসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন ঐ অঞ্চলের একজন সৎ, বিনয়ী, পরোপকারী এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। স্কুল, মসজিদ, মাদ্রাসা, সঙ্ঘসহ নানা শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক আশরাফুল আলম পপলু তার ৩য় পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ ৫ পুত্র এবং ১ কন্যা সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২০০২ সালের ১০ মার্চ মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


একাত্তর/এসজে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২২তম প্রয়াণবার্ষিকী আজ রোববার। মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ২০০২ সালের ১০ই মার্চ লিভার সংক্রান্ত জটিলতায় ঢাকা...
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর