১০ দফা না মানলে গণ অভ্যুত্থান, নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৩:১৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার আপসে ১০ দফা মেনে নেবে না। যদি সম্মানের সঙ্গে ১০ দফা মেনে নিয়ে বিদায় না নেয় তাহলে অতীতের মতো গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার তাড়ানোর মতো এই সরকারকে হঠানো হবে। বিএনপির এই কর্মসূচিগুলো সরকার পতনের প্রস্তুতিরই অংশ।

এসময় তিনি জানান, ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামী ১৮ মার্চ সারাদেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সরকারের পদত্যাগসহ ১০ দাবি আদায়ে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

মানববন্ধনে মোশাররফ বলে, যে দাবি নিয়ে বিএনপি রাস্তায় নেমেছে তা আওয়ামী লীগ মানতে পারছে না। ১৪ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা বাকশালের মতো এখনও ক্ষমতায় আছে। লুটপাট করে দেশের টাকা পাচার করে ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। 

মোশাররফ বলেন, জনগণ আজ বুঝতে পেরেছে লুটপাটকারীদের হাতে এই দেশ কতটা অনিরাপদ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর