রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় বিজেসির নিন্দা

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৯:২২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। পাশপাশি দায়িদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি। 

রোববার (১২ মার্চ) বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত দু'দিন ধরে হামলা পাল্টা হামলা চলছে। সেই সংবাদ অত্যন্ত ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সংগ্রহ করছেন এবং দেশের গণমাধ্যমেগুলো তাদের সংবাদ যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচারও করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আজ (রোববার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। এতে চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার আবরার শাঈর ও তার সাথে থাকা ক্যামেরাম্যান জুয়েল গুরুতর আহত হয়েছেন। জুয়েলের মাথা ফেটে গেছে এবং হাত ভেঙ্গে দেয়া হয়েছে। দৈনিক কালেরকণ্ঠের ফটো সাংবাদিক সালাহউদ্দিনের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার ছবি তুলতে গেলে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিপন চন্দ্র রায়ের ওপর চড়াও হন শিক্ষার্থীরা। তাদের রক্ষা করতে এগিয়ে আসলে আরও কয়েকজন সাংবাদিককেও লাঞ্চিত করেন আন্দোলনকারিরা।

গণমাধ্যমকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন 'ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি"। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন আচরণ খুবই অনাকাঙ্খিত, দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এই হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছে বিজেসি।

 

image


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর