সায়েন্স ল্যাব বিষ্ফোরণে দগ্ধ আরও একজনে মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা মারা গেছেন। 

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন আয়েশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশার (২৬) শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সকালের দিকে আইসিইউতে মারা যান তিনি।

মৃত আশার বড় বোন জান্নতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। বর্তমানে জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সের অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা। 

ঘটনার সময় সে ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। 

উল্লেখ্য, গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে রাজধাণীর সায়েন্স ল্যাব এলাকার এলিফ্যান্ট রোড সংলগ্ন শিরিন ম্যানশনে বিস্ফোরণে তিনজন মারা যায়। আহত ও দগ্ধ হয় অনেকেই।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর