ব্যাংকের টাকা ছিনতাই: মূলহোতা চিহ্নিত, গ্রেপ্তার আরও তিন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৬:৩১ পিএম

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীদের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ডাকাতি হওয়া টাকার মধ্যে আরও ৫৮ লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট উদ্ধার করা হয়েছে সাত কোটি এক লাখ ৫৬ হাজার টাকা, গ্রেপ্তার হয়েছেন ১১ জন। 

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন জানান, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারীর একজনের নাম আকাশ। তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার অন্য দুই জন হলেন- হৃদয় ও নীরব। তাদের মধ্যে হৃদয়কে রাজধানীর কড়াইল বস্তি থেকে গ্রেপ্তার ও ৪৮ লাখ সাত হাজার টাকা উদ্ধার এবং নীরবকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় আরেক মূল পরিকল্পনাকরী সোহেল এখনও পলাতক আছেন। আর এই সোহেল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটিতে ড্রাইভার হিসেবে কাজ করতেন। 

image


হারুন জানান, সোহেল টাকা পরিবহনকারী গাড়িটির নকল চাবি বানিয়ে রেখেছিল। পরিকল্পনা বাস্তবায়ন করতে সুনামগঞ্জ থেকে মোবাইল ও সিম সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় ৪ -৫ জন ব্যক্তিকে। ডাকাতির পর সেই টাকা দিয়ে গাড়ি কেনাসহ মানুষকে ধারও দিয়েছে এই ডাকাত সদস্যরা। 

তিনি বলেন, সোহেলকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে ধরতে পারলে ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে। 

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সিদ্ধান্ত ৩০ মার্চের পর: আইনমন্ত্রী

উল্লেখ্য, গত ৯ মার্চ সকালে উত্তরায় বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল। ওইদিনই ছিনতাই হওয়া অধিকাংশ টাকা উদ্ধারের খবর দিয়েছিল পুলিশ।


একাত্তর/এসি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর