সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সব পদে জয়ী সাদা প্যানেল

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:০৭ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সব পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও এডভোকেট মো. আবদুন নূর দুলাল। খবর: বাসস। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে রাত দু’টার দিকে ফল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বার এর দক্ষিণ হলে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

সুপ্রিম কোর্ট বার-এর এবারের নির্বাচনে বুধবার (১৫ মার্চ) ও বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ঘোষিত ফলাফল অনুসারে সাদা প্যানেলের প্রার্থী মোমতাজ উদ্দিন ফকির তিন হাজার ৭২৫ ভোট পেয়ে সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন। একই প্যানেলের প্রার্থী মো. আবদুন নূর দুলাল তিন হাজার ৭৪১ ভোট পেয়ে সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুটি পদে সাদা প্যানেল থেকে মো. আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহ-সম্পাদক পদে জয় পেয়েছেন এবিএম নূরে আলম উজ্জ্বল ও এম হারুন-উর রশিদ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নতুন করে নির্বাচন চান মির্জা ফখরুল

সাতটি সদস্য পদে সাদা প্যানেলের সবাই জয়ী হয়েছেন। এরা হচ্ছেন-মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস।

২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। অপর সাতটি পদে জয় পেয়েছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।


একাত্তর/এসজে

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর