বাপশনিকের সভাপতি মাহাতাব, রুহুল আমিন সম্পদক নির্বাচিত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এছাড়া অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তৌফিকুল হক, সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ পদে ড. শামীম মাহবুব এবং সহ-সাংগাঠনিক সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম। 

দপ্তর সম্পাদক পদে রাজন চন্দ্র কর্মকার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সাজেদুর রহমান, সমাজকল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. মুর্শিদুল ইসলাম এবং নারী বিষয়ক সম্পাদক পদে সাবরিনা সুলতানা স্নিগ্ধা। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-  মোহাম্মদ সারিম সালমান করিম,  কে.এম. রাকিব আল হাসান,  ড. মারিয়া ফেরদৌসী, মো. তৌহিদ হোসেন। 

সংগঠনটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বলেন, এই নির্বাচনে কর্মকর্তাদের ব্যাপক অংশগ্রহণ আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও বিকশিত করেছে। নির্বাচিত কর্মকর্তারা সততা ও স্বচ্ছতার সঙ্গে তাদের ভোটাধিকারের প্রয়োগ করেছেন, যা একটি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতিফলন।

সভাপতি ড. এসকে. মাহাতাবউদ্দিন বলেন, প্রোফেশনাল এবং জনবান্ধব বাপশনিক তৈরির লক্ষে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবো। 

একাত্তর/এসি
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর