যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে পদক্ষেপের নির্দেশ

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৫:৩৭ পিএম

পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ, থুতু ও কফ ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া, সাথে ছিলেন জাহিদুল করিম মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।

আরও পড়ুন: ‘প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ নেই’

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

এর আগে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর