ওভারব্রিজ ভাঙ্গতে গিয়ে আগুন, দাবি ব্যবসায়ীদের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০১:৪৪ পিএম

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আগুনের প্রত্যক্ষদর্শী এবং মার্কেটটির ব্যবসায়ীদের দাবি, পাশের ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ ভাঙ্গার সময়ই আগুনের সূত্রপাত। 

শনিবার সকালে ঘটনাস্থলে একাত্তর টিভিকে তারা বলেন, আগুন লাগার ঠিক আগে নিউ সুপার মার্কেটের পাশের ঝুঁকিপূর্ণ ঘোষিত ওভারব্রিজটি ভেঙ্গে ফেলার জন্য বৈদ্যুতিক সরঞ্জামাদি দিয়ে কাজ শুরু করেন কয়েকজন। তখনই আগুনের সূত্রপাত ঘটলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। 

প্রতি বছর রোজার সময় এলেই নিউ সুপার মার্কেটের পাশের সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ঘোষিত ওভারব্রিজটি ভেঙ্গে ফেলার তোড়জোড় শুরু হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, শনিবার ভোরে কিছু লোকজন এসে বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়ে ঝুঁকিপূর্ণ ঘোষিত ওভারব্রিজটি ভাঙা শুরু করেন। ব্রিজের খানিকটা ভাঙা হতেই যেখান থেকে বৈদ্যুতিক সংযোগ নেয়া হয়, সেখানে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। 

এরপর ভাঙার কাজ ফেলে দ্রুত নিজেদের যন্ত্রপাতি নিয়ে তারা ওই স্থান ত্যাগ করেন বলে জানান তিনি। তবে তারা সিটি কর্পোরেশনের লোকজন না সিটি কর্পোরেশনের নিয়োজিত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের, তা নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। 

পরে রাজধানীর নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, ভোর তিনটার দিকে সিটি করপোরেশনের লোকজন এসে ব্রিজ ভাঙার কাজ শুরু করে। ওখানে মার্কেটের বিদ্যুৎ সংযোগের লাইন আছে। ভাঙার সময় সেটা তারা খেয়াল করেনি। 

ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেন শহিদুল্লাহ। কোনো পরিকল্পনা ছাড়াই ব্রিজ ভাঙতে গিয়ে এ দশা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগুন লাগার কারণ প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, এখনো নির্ণয় করা হয়নি, অনুসন্ধানের পর জানা যাবে। ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে জানা নেই।

শনিবার ভোর পাঁচটা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে বিজিবি, র‍্যাব, পুলিশ, সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কোন কারণ জানা যায়নি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর