শাহবাগে ৫২টি চোরাই মোবাইলসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৭:১০ পিএম

রাজধানীর শাহবাগ এলাকা হতে ৫২টি চোরাই মোবাইলসহ দুই মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার ওসমানী উদ্যানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০) ও মো. জিহাদ হোসেন (২২)।

র‌্যাব-১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ওসমানী উদ্যান এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০। অভিযানে দেশের বিভিন্ন স্থান থেক সংগৃহীত চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ওই দুই মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে চোরাই ৫২টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

image


আরও পড়ুন: খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গ্রিলমিস্ত্রির মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য বলে জানান। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর