ঈদের দিনে চিড়িয়াখানায় মানুষের ঢল

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম

ঈদের দিন উপচেপড়া ভিড় ছিলো জাতীয় চিড়িয়াখানায়। পরিবার-পরিজন আর শিশুদের নিয়ে দূরদূরন্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন মিরপুরের চিড়িয়াখানায়। এ যেন বন্যপ্রাণী আর মানুষের মিলন-মেলা। ঈদের খুশির দিনে সন্তানকে বাঘ-সিংহ-বানর-ময়ুর-হাতি আর হরিণ দেখাতে, জাতীয় চিড়িয়াথানায় আসেন অভিভাবকরা। 

শনিবার (২২ এপ্রিল) সকালের দিকে একটু ভিড় কম থাকলেও, দুপুরের পর থেকে জনসমুদ্রে পরিণত হয় চিড়িয়াখানা। তবে শিশুদের আনন্দটা ছিলো বেশি। ছবির প্রাণীকে বাস্তবে দেখে মহাখুশি তারা।

অন্যদিকে বড়দের অনুভূতি ছিল ভিন্ন। শিশুদের বন্যপ্রাণী দেখাতে পেরে খুশি তারা।  

image


দর্শনার্থীরা জানান, নতুন নতুন প্রাণী আর চিড়িয়াখানার সৌন্দর্য্য দেখে তারা মুগ্ধ! তবে, চিড়িয়াখানায় প্রাণীর রক্ষণাবক্ষণে কর্তৃপক্ষের অবহেলা নিয়ে অভিযোগ করেন তারা। 

সাধারণত দৈনিক ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভিড় করেন জাতীয় চিড়িয়াখানায়। ছুটির দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। আর ঈদের ছুটিতে ৮০ হাজার থেকে এক লাখ মানুষের সমাগম হয় জাতীয় চিড়িয়াখানা।

image


এদিকে, হাতিরঝিলসহ রাজধানীর অন্যন্য বিনোদনকেন্দ্রগুলোতেও ছিলো দর্শনার্থীদের ভিড়।  

দুপুরের পর থেকে কিছুটা ঠাণ্ডা আবহাওয়ার কারণে স্বস্তি আর প্রশান্তির ছাপ ছিলো ঈদ আনন্দ উপভোগ করতে বের হওয়া মানুষের চোখে-মুখে। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর