দেড় মাসের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিন করোনায় মারা গেছেন ৬৩ জন। এর আগে এক দিনে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত ৩ মে। সেদিন করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে কেবল খুলনা বিভাগেই ২০ জনের মৃত্যু হয়েছে, রাজশাহীতে মারা গেছেন ১৩ জন। সব মিলিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৪৫ জন হয়েছে।
এদিন অ্যান্টিজেনসহ ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৮৪০ জন। শনাক্তের গড় ১৫.৪৪।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ পর্যন্ত দেশে করোনারোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭। মোট শনাক্তের গড় ১৩.৪২। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন সাত লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার গড় ৯২.৩২।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৮ জন এবং নারী ৩ হাজার ৭৫৭ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এ ছাড়া ষাটোর্ধ্ব বয়সের মারা গেছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে মারা গেছেন একজন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন এবং বাসায় আটজন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৮ জন এবং নারী ৩ হাজার ৭৫৭ জন।
আরও পড়ুন: ৫৮৭ টাকার জন্য মারধর করে ১৫ হাজারে রফা
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এ ছাড়া ষাটোর্ধ্ব বয়সের মারা গেছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে মারা গেছেন একজন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন এবং বাসায় আটজন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।
একাত্তর/এসি