ঐতিহাসিক স্থাপনা ঘিরে দক্ষিণ সিটির পরিকল্পনা

আপডেট : ১১ মে ২০২৩, ০৭:৪৭ পিএম

ঢাকাকে পর্যটকবান্ধব শহর বানাতে চায় দক্ষিণের নগর প্রশাসন। এজন্য ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনা ঘিরে সাতটি ঐতিহ্য বলয় সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।

লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বড় ও ছোট কাটরাসহ গেজেটভুক্ত ৬৬টি স্থাপনা থাকবে এসব বলয়ে। যাতে একজন পর্যটক অল্প সময়ে সবগুলো ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখতে পারেন।

ইতিহাস ও ঐতিহ্যের শহর ঢাকা। বুড়িগঙ্গা পাড়ের এই শহরে আছে লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, রূপলাল হাউজ, বড় ও ছোট কাটরাসহ ঐতিহ্য প্রাচীন অনেক স্থাপনা। 

সময় গড়িয়েছে অনেক। আগ্রাসী রূপে বাড়ছে নগরায়ন। তাই ঐতিহ্য সমৃদ্ধ এসব স্থাপনার অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন বড় প্রশ্ন। ঢাকায় গেজেটভুক্ত ঐতিহ্যবাহী স্থাপনা আছ ৭৪টি। যার ৬৬টির অবস্থানই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে।

এই অবস্থায় নিজেদের আওতায় থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষায় বিশেষ পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব স্থাপনাকে ঘিরে সাতটি ঐতিহ্য বলয় তৈরি করা হবে। যেখানে প্রতিটি বলয়ে একজন পর্যটকের জন্য সব ধরনের সুযোগ থাকবে।

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সব মিলিয়ে আমাদের সাতটি বলয় হবে, যেখানে আমাদের পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আনন্দ করতে পারবেন।

বুধবার ‘ঐতিহ্য বলয়ে’ থাকা ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শনে গিয়ে দক্ষিণের মেয়র জানান, জীর্ণপ্রায় ঐহিত্যবাহী স্থাপনাগুলো প্রয়োজনে সংস্কার করা হবে। ঢাকাকে পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে।

শেখ ফজলে নূর তাপস আরো বলেন, ঢাকার যেসব ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের পাশাপাশি দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার প্রয়াসও চলছে।

আরও পড়ুন: দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

ধানমন্ডি এলাকার সড়ক বিভাজনের গাছ কাটা প্রসঙ্গে মেয়র জানান, নিতান্ত উপায় না পেয়েই উন্নয়নের স্বার্থে গাছগুলো কাটা হচ্ছে। এসব গাছের পরে তিনটি করে গাছ লাগানোর কথাও জানান তিনি।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর