বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাধা, হাইকোর্টে রিট

আপডেট : ১৬ মে ২০২৩, ০৬:১১ পিএম

রংপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ইয়ানাতকে পার্কে ঢুকতে না দেয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হয়েছে।

একইসঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সব সরকারি পার্কে ফ্রি এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের দুই আইনজীবী জনস্বার্থে এ রিট করেছেন।

একটি জাতীয় দৈনিকে গত ৭ মে ‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিটটি করা হয়।

আবেদনে সমাজ কল্যাণ সচিব, নারী ও শিশু সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসক, চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অনুসারে চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কেনো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে না-মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে বিশেষ চাহিদা সম্পন্নদের পার্ক, বিনোদন পার্ক, শপিং কমপ্লেক্স, মার্কেট, রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার এবং বিশেষ যন্ত্রপাতি ও হুইল চেয়ার চলাচলের জন্য র‌্যাম্প রাখার নিশ্চয়তা কেন দেয়া হবে না এবং সরকারি পার্কে একজন অভিভাবকসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফ্রিতে প্রবেশের সুযোগ, রাইডের ব্যবহার এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না- মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ১০ বছর পার করে কেবল ১১ তে পড়েছে আল আয়মান ইয়ানাত। সেরিব্রাল পালসিতে আক্রান্ত ইয়ানাত মা-বাবার একমাত্র সন্তান, পরিবারের সঙ্গে থাকে রংপুরে। কন্যা ইয়ানাতকে নিয়ে মা রিজা রহমানের সংগ্রাম সেই ছোট্ট থেকে। সেই সংগ্রামে মা-মেয়ে কখনো ক্লান্ত হননি, কোথাও হেয় হতে হয়নি। বরং সব প্রতিকূলতাকে জয় করে পথ চলেছেন এতগুলো বছর। কিন্তু এবার একটু থমকে গেছেন তারা।

আরও পড়ুন: খাদ্য নয়, গৃহনির্মাণ সামগ্রী চান সেন্ট মার্টিনবাসীরা

রংপুরের চিকলি ওয়াটার পার্কে গিয়ে ইয়ানাত এবং তার মা রিজা রহমানকে হতে হয়েছে অপমানিত। শত শত মানুষের সামনে পার্ক কর্তৃপক্ষ মা-মেয়েকে অপমান করেছে, হেনস্তা করেছে। আর এর প্রতিবাদ হিসেবে মা রিজা রহমান রংপুরে সংবাদ সম্মেলন করেছেন। তার দাবি, দেশের আর কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে যেন এমন হেনস্তার মধ্যে পড়তে না হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যেসব বিশেষজ্ঞ কাজ করেন তারা বলছেন, এটা স্পষ্টত দেশের সংবিধান এবং আইনের পরিপন্থী। যারা এই কাজ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩  এর ২৯ (১) ধারায় বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকারসমূহ যাহাতে তাহারা যথাযথ সহজ উপায়ে ভোগ করিতে পারে সেই লক্ষ্যে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ, আপতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, জাতীয় সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত নীতি ও প্রদত্ত নির্দেশনা ও অন্যান্য কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ও প্রদত্ত নির্দেশনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় সরকার গৃহীত কর্মসূচি বা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর