পশুর হাটে ‘হাসিল’ নেওয়া বন্ধের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ২৪ মে ২০২৩, ০৭:২৪ পিএম

কোরবানির সময়সহ সারা বছর পশুর হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে ‘হাসিল’ নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে।

বুধবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন এডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ধর্ম মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন: ইউনূসের কর ফাঁকির মামলার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট

রিট আবেদনে বলা হয়, পশুর হাটে হাসিল আদায় করার কারণে পশুর দাম কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া মাংসের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ এই হাসিল আদায়। সরকারি ব্যবস্থাপনায় পশুর হাটগুলো পরিচালিত হতে হবে। পশুর হাটের যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে। তাহলে পশুর দামও কমে যাবে এবং কম দামে মানুষ মাংস কিনতে পারবে।


একাত্তর/জো 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর