কেরাণীগঞ্জে নিপুণসহ বিএনপির ১০৮ জনের নামে মামলা

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:০৭ পিএম

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে মামলা করা হয়েছে। মামলায় ১০৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জনকে আসামি করা হয়েছে।

কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানিয়েছেন, শনিবার জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সুমন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ পর্যন্ত এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শনিবার সকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।

এদিন বিকেল পাঁচটায় উপজেলার জিনজিরা বাস রোডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। সভাপতিত্ব করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন। 

এ সময় বক্তারা কেরাণীগঞ্জে বিএনপির আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুশিয়ার করেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শান্তির দাবি জানান। 

আরও পড়ুন: সংবিধান কেন সংশোধন করা যাবে না, প্রশ্ন রিজভীর

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে জিনজিরার মূল সড়ক হয়ে জনি টাওয়ার, কদমতলী গোল চত্বর প্রদক্ষিণ করে চুনকুটিয়া চৌরাস্তায় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে অন্যদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শোভারডা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুল রহমান সুমনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর