সেপটিক ট্যাংকে আটকে পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২৩, ০৩:৫২ পিএম

রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে আটকা পড়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

রোববার সকালে উত্তরখানের মাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন গাইবান্ধা জেলার মো. সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩’র উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক সেখানে আটকে পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

আরও পড়ুন: আদাবরের আটতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

উদ্ধারকৃত দুই শ্রমিকের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর