৯ কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেপ্তার

আপডেট : ৩১ মে ২০২৩, ০১:৫৬ পিএম

ঝিলমিল ও পূর্বাচলে প্লট দেয়ার আশ্বাস দিয়ে এক নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে তার প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজউকের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেপ্তার ব্যক্তির নাম দেবাশীষ কুমার সাহা। আটকের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। খরব ডিএমপি নিউজের।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ভুক্তভোগী নারীর বাবা-মা অসুস্থ থাকার সময় তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি রাজউকে যাতায়াত করতেন। এসময় ঐ নারীর সাথে রাজউকের কর্মচারী দেবাশীষের পরিচয় হয়। পরবর্তীতে ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন দেবাশীষ।

তিনি ভুক্তভোগী নারীকে রাজধানীর ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেয়ার আশ্বাস দিলে ওই নারী তার দুইটি ফ্লাট বিক্রির দুই কোটি ৬০ লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লাখ টাকা, একটি প্লট বিক্রয় বাবদ দুই কোটি ১০ লাখ টাকা, সঞ্চয়পত্র বিক্রয় বাবদ ৫০ লাখ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লাখ টাকাসহ বিভিন্ন সময়ে সর্বমোট আট কোটি ৮০ লাখ টাকা দেবাশীষকে প্রদান করেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, ভুক্তভোগী নারী পরবর্তীতে তার প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করে দেবাশীষ। টাকা ফেরত চাইলে দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করে। এরই এক পর্যায়ে দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন অভিযুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রাজধানীতে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩৪

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে গত মঙ্গলবার রাজধানীর রামপুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর