পাকিস্তান ও চীনের রঙ ফর্সাকারী ১৮ ক্রিম নিষিদ্ধ

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

রঙ ফর্সাকারী ১৮টি ক্রিমে ক্ষতিকর মারকারি ও হাইড্রোকুইনোন পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া একটি লোশন নিম্নমানের উল্লেখ করে মোট ১৯টি পণ্যকে বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করেছে সংস্থাটি। তার মধ্যে পাকিস্তানের ১৫টি, চীনের একটি এবং পরিচয়হীন একটি এবং ভারতের একটি কোম্পানির পণ্য রয়েছে। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানিয়েছে বিএসটিআই।

নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিমগুলো হলো- পাকিস্তানের গৌরী কসমেটিকসের (প্রা.) গৌরী ক্রিম, এসজে ইন্টারপ্রাইজের চাঁদনী ক্রিম, কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ, নুর গোল্ড কসমেটিকসের নুর হারবাল বিউটি ক্রিম, নুর গোল্ড কসমেটিকসের নুর গোল্ড বিউটি ক্রিম, গোল্ডেন পার্ল কোম্পানির গোল্ডেন পার্ল ক্রিম, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হোয়াইট পার্ল ক্রিম, পুনিয়া ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ফাইজা ক্রিম নিষিদ্ধ করা হয়েছে।

এই তালিকায় আরও রয়েছে লোয়া ইন্টারন্যাশনালের পাক্স ও নাভিয়া ক্রিম, লাইফ কসমেটিকসের ফ্রেশ অ্যান্ড হোয়াইট ক্রিম, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট ক্রিম, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেশ ক্রিম ও আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড।

আরও পড়ুন: আবাসনের নামে ধ্বংস হয়েছে নগরীর সবুজ ও জলাশয়

এছাড়া চীনের শুয়াংজ বায়ো টেকনোলজির ডা. রাসেল নাইট ক্রিম ও ভারতের অ্যারোমা কেয়ার কসমেটিকসের ডা. ডেভি স্কিন লোশন বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিষিদ্ধের তালিকায় নামবিহীন প্রতিষ্ঠানের ফোর কে প্লাস এবং জাওলি নামের দুটো ক্রিম রয়েছে।


একাত্তর/এসি

East Baker Bread-এর মান ও প্রিজারভেটিভ ব্যবহার নিয়ে সম্প্রতি যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভোক্তাদের কাছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরতে বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
দেশীয় বাজারে থাকা বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্যে জনমনে ছড়ানো আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে,...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর