নেপালের ক্যাসিনোতে ভিড় জমাচ্ছে বাংলাদেশি জুয়াড়িরা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম

হিমালয় কন্যা নেপালের ক্যাসিনোগুলোতে বাংলাদেশি জুয়াড়িদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। কেবল ক্যাসিনোতে খেলতে ঢাকা-কাঠমাণ্ডু রুটের প্রতিটি ফ্লাইটেই নেপাল যাচ্ছেন পাঁচ থেকে ছয় জনের একেকটি দল। নেপাল ভ্রমণে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা রয়েছে। 

কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস থেকে তথ্য পেয়ে এ বিষয়ে তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছে, ক্যাসিনোর পুরো টাকাই লেনদেন হচ্ছে হুন্ডির মাধ্যমে। এছাড়া তদন্তে আরও নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। জুয়াড়িদের সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চতুর্থ শ্রেণির কর্মচারি দেবাশীষ কুমার সাহা। তার নারী কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ জানতে পারে, সে মূলত একজন পেশাদার ক্যাসিনো জুয়াড়ি। 

জুয়া খেলতে নেপালে গিয়ে জেল খাটার পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও গুনতে হয়েছে। তবে দেবাশীষ একা নন। কাঠমান্ডুর ক্যাসিনোগুলোতে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকা-কাঠমাণ্ডু রুটের প্রতিটি ফ্লাইটে তিন চারটি গ্রুপে পাঁচ থেকে ১০ জুয়াড়ি যাচ্ছেন।

image

কাঠমান্ডুর কোন কোন হোটেলের ক্যাসিনোগুলোতে বাংলাদেশি জুয়াড়িদির যাতায়াত বেড়েছে সেই তথ্যও পেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা তদন্ত শুরু করেছেন। চমকপ্রদ সব তথ্য মিলছে। 

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, বাংলাদেশী জুয়াড়ীদের আকৃষ্ট করতে সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করছে এই ক্যাসিনোগুলো। সেখানে তাদের ২৪ ঘন্টা থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে টাকা। 

হারুন অর রশিদ জানান, নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পেশাদার জুয়াড়িদের খোঁজে নেমেছে গোয়েন্দা পুলিশ। তাদের তালিকা করা হচ্ছে। 

তিনি বলেন, বর্তমানে দেশ থেকে অসংখ্য জুয়াড়ি সেখানে যাচ্ছেন। এ তথ্য আমরা পেয়েছি এবং সে অনুযায়ী আমরা তদন্ত করছি। বিশেষ করে কারা কারা যায় এবং প্রতিনিয়ত সেখানে থাকে, সেগুলোর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।

image

নেপাল পর্যটনের জন্য সুপরিচিত। এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই নেপালে গড়ে উঠেছে ক্যাসিনো। নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে বৈধভাবে ক্যাসিনো চালু করা হয়েছে। বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ৯টি এবং রাজধানীর বাইরে ২টি ক্যাসিনো আছে।

তবে নেপালের আইন অনুযায়ী, দেশটির নাগরিকরা ক্যাসিনোতে জুয়া খেলতে পারেন না। এই ব্যবস্থা শুধুই বিদেশী নাগরিকদের জন্য।


একাত্তর/এআর

নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। 
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর