উত্তর সিটির ‘দুই বছরে দুই লাখ গাছ’ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম

দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে ‘সবুজে বাস ১২ মাস’ এই স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরের মেয়র।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার এসব গাছের পরিচর্যার জন্য ১০০ জন মালী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, গাছ লাগানো সহজ কিন্তু যত্ন করে বাঁচিয়ে রাখা কঠিন। তাই উত্তর সিটি কর্পোরেশনে ১০০ জন মালী নিয়োগ দেয়া হবে। 

মেয়র আতিক বলেন, তারা নামে মালী হলেও তারা আসলে উচ্চশিক্ষিত মানুষ। তারা নিজ আগ্রহে ইন্টারভিউ দিতে এসেছেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হলো। একেকজন মালীর এক কিলোমিটার এলাকার গাছপালা দেখভাল করার দায়িত্ব থাকবে।

তিনি আরও বলেন, বাস মালিক সমিতি বা ট্রাক মালিক সমিতি তারাও এসব গাছ দেখভাল করবে এবং নতুন গাছ লাগানোর ব্যবস্থা করবে। এলাকার কাউন্সিলররাও এসব গাছ দেখভালের দায়িত্ব পালন করবেন।

নগরবাসীকে যার যার বাড়ির ভিতরে, আঙিনায় গাছ লাগানোর আহবান জানান মেয়র। নগরবাসীকে অনুরোধ করেন লাগানো গাছ না ভাঙতে। মেয়র বলেন, একটি বাচ্চাকে বড় করতে যেমন সবার সহায়তা লাগে, গাছ সংরক্ষণ করতেও সবার সহযোগিতা লাগবে। 

এই পরিকল্পনায় নগর পরিকল্পনাবিদসহ বাংলাদেশ বন বিভাগও যুক্ত থাকবে জানিয়ে মেয়র আতিক বলেন, বৃক্ষরোপণের জন্য নগরবিদরা নির্দেশনামূলক নীতিমালা তৈরি করেছেন। কোন গাছ কোথায় লাগলে ভালো হবে তাও উল্লেখ করা আছে। ছাতিম, বকুল, কাঠবাদামের মতো দেশি ছায়াদায়িনী গাছ প্রতি বিশ ফিট অন্তর অন্তর লাগানো হবে। বন বিভাগ এসব গাছ সরবরাহ করবে। এই গাছ এক্সট্রিম হিট কমাবে, ছায়া দিবে, ভূমি রক্ষা করবে, কার্বন কমাবে বলেও উল্লেখ করেন মেয়র।

সম্প্রতি রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড়ের কাছে সড়ক বিভাজকে প্রায় ৩০টি গাছ কেটে ফেলায় এক ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিনা অনুমতিতে গাছ কেটে কাজের শর্ত লঙ্ঘন করায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এসএম রহমান ইন্টারন্যাশনালকে আগামী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ধরনের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর