জাহাঙ্গীরকে দুদকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:২৭ পিএম

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাহাঙ্গীর।

দুর্নীতির দায়ে ২১ ও ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরকে তলব করা হলেও সময়ের আবেদন করেন তিনি। সেই আবেদনে সায় দিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় তলব করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হন জাহাঙ্গীর। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেলা সোয়া দুইটার দিকে ছাড়া পান তিনি। 

পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা দুদকের অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে সাত হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের গল্পের নাটক সাজানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার সব গুলো কাজই চলমান।’ 

দুদক জাহাঙ্গীরের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে গত বছর। তার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। 

আরও পড়ুন: শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের বিচার শুরু

বিতর্কিত এক মন্তব্যের জেরে ২০২১ সালের নভেম্বরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন জাহাঙ্গীর আলম। এরপর দুর্নীতির অভিযোগে তাকে মেয়র পদ থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর