প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের প্রদর্শনী

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৫:১৩ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

বুধবার দুপুর আড়াইটার দিকে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এম এম জাহিদুর রহমান বিপ্লব পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন তানজিনা আলম চৌধুরী - চেয়ারম্যান আইন বিভাগ; আহমেদ রাজিব চৌধুরী - প্রক্টর; অনুপ কুমার বিশ্বাস- সভাপতি কালচারাল কমিটি,প্রিমিয়ার ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে পরিচালক এম এম জাহিদুর রহমান বিপ্লবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। চলচ্চিত্রটি এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় নুতুনভাবে উজ্জীবিত করবে বলে জানান বক্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, প্রক্টর আহমেদ রাজিব চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল কমিটির সভাপতি অনুপ কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

image


সম্প্রতি ''ওমর ফারুকের মা'' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সংরক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়।  

পরিচালক, প্রযোজক এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ''ওমর ফারুকের মা'' সুন্দর চলচ্চিত্রটি মানুষ দেখবে, মুক্তিযুদ্ধের আর একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে। তিনি আরো যোগ করেন, ''চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই।  নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'ওমর ফারুকের মা' প্রদর্শনী করছি। এই চলচ্চিত্রটি শিক্ষার্থীদেরকে আবেগী করে, মুক্তিযুদ্ধকে স্মরণ করে দেয়। এই প্রচারের মাধ্যমে নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ে যাতে আরো তথ্য নির্ভর হতে পারে, দেশকে ভালোবাসতে পারে সেটাই আমার প্রচেষ্টা। সরকারি পৃষ্টপোষকতা পেলে ধারাবাহিকভাবে দেশের সব শিক্ষা প্রথিষ্ঠানে 'ওমর ফারুকের মা' প্রদর্শনীর ইচ্ছে নিয়েই কাজ করছি, চেষ্টা করছি।''

১৬ই  ডিসেম্বর, ২০২৩ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহসমূহে চলচ্চিত্রটির প্রদর্শনী এবং বিজয় দিবসকে ঘিরে ১৭ই ডিসেম্বর, ২০২২ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড প্রিমিয়ার/ শুভমুক্তি হয়েছে।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায়  'ওমর ফারুকের মা' চলচ্চিত্রটি বিনামূল্যে  ১৬ই ডিসেম্বরে ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহসমূহে এবং মিলনায়তন/উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি বিনামূল্যে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রদর্শিত হয়েছে প্রদর্শিত হয়েছে। 

উল্লেখ্য যে, ৭ই মার্চ, ২০২৩ চলচ্চিত্রটি 'বাংলাদেশ এম্বাসী মেক্সিকো'র আয়োজনে প্রদর্শিত হয়। 

গল্পটা পিরোজপুরের জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে ''ওমর ফারুকের মা''- এ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ত্ব দিলারা জামান। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন বন্যা মির্জা,সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল,রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদ সহ আরো অনেকে।


একাত্তর/এআর

বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী।
শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্যঞ্জনার প্রজ্বালন’। একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে জাতীয়...
‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে আগামী ৯ মে, আইসিসিবিতে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৪।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি কার্টুন প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি যৌথভাবে এই...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর