শিল্পকলায় জহিরুলের একক শিল্প প্রদর্শনী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্যঞ্জনার প্রজ্বালন’। একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে জাতীয় চিত্রশালায় (গ্যালারি-৭, ৪র্থ তলা, লিফট-৩)। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা। প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম.এম. ময়েজউদ্দীন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোস্তফা জামান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীটি শিল্পীর দীর্ঘদিনের পরিশ্রম ও সাধনার ফসল। বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের মাধ্যম পাতিনা, কাঠ খোদাই এবং ট্যাপেস্ট্রির সূক্ষ্ম বুননে সমাজের নীরব আর্তনাদ ও অন্তর্নিহিত বেদনাগুলোকে প্রকাশের চেষ্টা করা হয়েছে, যা সমাজের নারী ও শিশুদের নির্যাতনের গল্প বলে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই প্রদর্শনীতে দর্শনার্থীরা কারুশিল্পের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক ধারার এক অসাধারণ সংমিশ্রণ দেখতে পাবেন। এটি শুধুমাত্র একক প্রদর্শনী নয় বরং এক ধরনের শিল্প আন্দোলন, যা শিল্পের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানোর এক নীরব শক্তি বহন করে।

শিল্পী জহিরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের প্রতীক, যা স্বাধীনতা, আত্মমর্যাদা এবং অধিকার আদায়ের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রদর্শনীটিও নির্যাতিত, নিপীড়িত ও শোষিত নারী-শিশুদের জীবনের বাস্তবতা তুলে ধরে, যা সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের বার্তা বহন করে। এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র রয়েছে, ‘অধিকার অর্জনের লড়াই’ ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রাম, আর শিল্পীর শিল্পকর্ম সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিফলন।

জহিরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী।

একাত্তর/আরএ
শিল্পী দেশের প্রতিনিধিত্ব করে, আর তার শিল্পকর্ম তাকে সারা জীবন বাঁচিয়ে রাখে বলে মন্তব্য করেছেন স্থাপত্য শাখার নোবেল খ্যাত আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি...
বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী।
‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে আগামী ৯ মে, আইসিসিবিতে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৪।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি কার্টুন প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি যৌথভাবে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর