দৃকে গাজা গণহত্যা বিরোধী কার্টুন প্রদর্শনী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৩ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি কার্টুন প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

শনিবার বিকালে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব মেহেদী হক, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ও প্রদর্শনীর কিউরেটর এএসএম রেজাউর রহমান।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ইতিহাস দীর্ঘ, কিন্তু গত সাত অক্টোবর থেকে এক নির্মমতম বাঁকে এসে পৌঁছেছে। জাতিসংঘের মহাসচিবের ভাষায়, চলমান গণহত্যা গাজাকে পরিণত করেছে ‘শিশুদের কবরস্থানে’। এ পর্যন্ত এগারো হাজারের অধিক ফিলিস্তিনি নাগরকিকে হত্যা করা হয়েছে। সাম্রাজ্যবাদী পশ্চিমা রাষ্ট্র ও গণমাধ্যম এই অন্যায়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সায় দিয়ে আসছে। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করতে হবে। বক্তরা ইসরাইলি গণহত্যার বিপক্ষে দাঁড়ানো ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে সোচ্চার হওয়ারো আহ্বান জানান।         

প্রদর্শনীতে ৩৭জন বাংলাদেশি কার্টুনিস্টের ৭৬টি কার্টুন স্থান পেয়েছে। এদের মধ্যে আছেন আহসান হাবীব, মেহেদী হক, বিপ্লব চক্রবর্তী, আরাফাত করিম, নাজমুল মাসুম, আবু হাসান, মাহাতাব রশীদ প্রমুখের কার্টুন। প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে ফিলিস্তিনের প্রখ্যাত কার্টুনিস্ট নাজি আল-আলী এবং মোহাম্মদ সাবানেহ্‌–এর কার্টুন। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে তরুণ বাংলাদেশী শিল্পীদের ফিলিস্তিনের প্রতি সংহতিমূলক গ্রাফিতি ও ইন্সটলেশন আর্ট। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। 

একাত্তর/এসি
বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী।
শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্যঞ্জনার প্রজ্বালন’। একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে জাতীয়...
‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে আগামী ৯ মে, আইসিসিবিতে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৪।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি প্রিমিয়ার ইউনিভার্সিটির...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর