পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদের বিদেশে পাঠাতো চক্রটি

আপডেট : ২২ জুন ২০২৩, ০৮:২৮ পিএম

১০ থেকে ১৫ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিচ্ছে দালালরা। একটি পাসপোর্ট ভেরিফিকেশনের সময় তদন্ত করতে গিয়ে এমন এক চক্রের খোঁজ মিলেছে, যারা রীতিমত আসল বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে রোহিঙ্গাদের পাঠাচ্ছে মালয়েশিয়া, সৌদি আরবসহ নানা দেশে। 

বুধবার দুপুরে রাজধানীর জনসন রোডে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার চক্রটির সাত সদস্যকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হাবিব উল্লাহ ওরফে আবু হোজাইফা ওরফে আবু বক্কর (৪৯), মঞ্জু মোর্শেদ (২৯), সাফায়েত আহমেদ সাহিদ (৩২), সামিউল হক ওরফে রাজু, নুর আলম (২৭), আবেদ হোসেন (২৭) ও রোহিঙ্গা নাগরিক রিয়াজুল হক ওরফে রিয়াজ (১৯)। 

এসময় তাদের কাছ থেকে ৯টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও তিনটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়।

পুলিশের অভিযোগ, এই দালালদের চক্রে কক্সবাজার টেকনাফের স্থানীয় শক্তিশালীরা তো বটেই, আছে কিছু ট্যুর কোম্পানিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাসপোর্ট অফিসেও চক্রটির সদস্যরা আছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। 

পুলিশ সুপার জানান, সম্প্রতি ফাতেমা নামে এক নারীর পাসপোর্টের তথ্য যাচাই করতে আশুলিয়ায় যান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক সদস্য। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। 

পরে তার হয়ে আবেদ হোসেন নামে একজন কাগজপত্র এনে নিজেকে ফাতেমার দেবর বলে দাবি করেন। তবে তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে তাকে আটক করে পুলিশ। 

image


এরপর তার দেয়া তথ্যমতে নুর আলমকে এবং তাদের দুজনের তথ্যে এক রোহিঙ্গাসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেই জানা যায় ১০ থেকে ১৫ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট তৈরি ও বিদেশে পাঠানোর তথ্য। 

পুলিশ জানায়, চক্রটি কাজ করে কয়েক ধাপে। প্রথমে চক্রটির মূল হোতা আবু বকর কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রিয়াজের মাধ্যমে রোহিঙ্গা সংগ্রহ করতো। চুক্তি অনুযায়ী তাদের ২০ হাজার টাকায় ভুয়া জন্মনিবন্ধনসহ পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ভুয়া নথি বানিয়ে দেয় পল্লবীর চমক কম্পিউটার এন্ড কম্পোজের দোকানের মনজু ও সাহিদ।

মায়ের স্বপ্ন ট্যুরস এন্ড ট্রাভেলসের রাজু ও নূর ৫০ হাজার টাকায় ভুয়া নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানানোর কাজ করতো। রাজু পাসপোর্ট অফিসের আনসার আবু সালেককে টাকা দিতো। ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য কাজে ২০ হাজার আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আরও ২০ হাজার টাকা দেয়া হতো পাসপোর্ট অফিসকেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

সবশেষে পাসপোর্ট হয়ে গেলে অ্যাডভেঞ্চার হলিডে ট্যুরস এন্ড ট্রাভেলসের আরিফ ভিসা বানিয়ে দিলে রাজু বিমান টিকেট কেটে দিতো। হুজাইফা ভিসাসহ রোহিঙ্গাদের বিদেশে পাঠাতো। 

আরও পড়ুন: ৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের সময়

চক্রটির হাত ধরে অনেক রোহিঙ্গা পাসপোর্ট পেয়ে বিদেশে চলে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে কক্সবাজার টেকনাফের স্থানীয় প্রশাসন, পুলিশ, এসবি ও পাসপোর্ট অফিসের কারা জড়িত জানতে রিমান্ডে নেয়া হয়েছে আসামিদের। 

তবে এখন পর্যন্ত তারা কতজন রোহিঙ্গাকে এই পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ দিয়েছে তা জানা যায়নি বলে জানান পুলিশ সুপার। 


একাত্তর/এসজে

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ভিএফএস এর সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বুধবার থেকে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর