তবুও কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি ৩০০ টাকা

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:২২ পিএম

ভারত থেকে আমদানি বেড়েছে তারপরও ঢাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায় কেজি। কোনো কোনো বাজারে কিছুটা কমে ২৬০ থেকে ২৮০ টাকাতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দুই দিন আগে দাম কমে যাওয়ায় দেশীয় মরিচের যোগান কমেছে। তাই খানিকটা বেড়েছে দাম।

ঈদের পর পর মরিচের দামের ঝালে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার। এরপর ভারত থেকে আমদানি শুরু হলে কাঁচামরিচের দাম ৬০০-৭০০ থেকে কমে দাঁড়ায় কেজি প্রতি ২০০ টাকায়। কিন্তু ঈদের পার আবারও বাড়তে শুরু করে কাঁচামরিচের দাম। 

সবজির বাজারে সবচেয়ে বেশি ভিড় এখন কাঁচামরিচের দোকানে। কোন মরিচের দাম কত তা বলার যেন ফুরসৎ নেই, তাই দোকানি লিখে রেখেছেন কাঁচামরিচের দাম।

শুক্রবার ছুটির দিনে এমনিতেই ভিড় থাকে বাজারে। তবে আজ যেন কাঁচামরিচ কিনতে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে ক্রেতাদের। দাম ২৪০ টাকা থেকে ৩০০ টাকা কেজি

ভারত থেকে আমদানি করা মরিচ এখন বাজারে সবচেয়ে বেশি। আমদানি মরিচ দুই দফায় ট্রাকে লোড আনলোডসহ বৃষ্টি-গরমে খানিকটা পচে যায়। ফলে বাছাই মরিচের দাম একটু বেশি বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন, আমদানি করা কাঁচামরিচেও কারসাজি হচ্ছে।

আরও পড়ুন: অধিনায়ক না থাকলে খেলব কীভাবে: পাপন 

আড়তদাররা জানালেন, বৃষ্টি হওয়ায় রংপুর-বগুড়াসহ উত্তর অঞ্চল থেকে মরিচের সরবরাহ কমে গেছে। আবার ভারত থেকে আসা কাঁচামরিচও এখনো ঠিক মতো এসে পৌঁছায়নি। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে দাম ঠিক হয়ে আসবে বলে মনে করছেন তারা। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর