অধিনায়ক না থাকলে খেলব কীভাবে: পাপন

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম

আপাতত হাঁফ ছেড়ে বাঁচলেন বিসিবি ‘বস’ নাজমুল হাসান পাপন। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল হুট করে অবসরের ঘোষণা দেয়ার পর নানামুখী আলোচনা আর সমালোচনা শুরু হলে দারুণ চাপে পড়েন বিসিবি প্রধান। উদ্যেগী হন তামিমকে ফেরাতে। কিন্তু কিছুতেই তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে গণভবনে তামিম ইকবালের দেখা পান নাজমুল হাসান পাপন। তামিমকে নিয়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে গণভবনে প্রবেশ করেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। সেখানেই ডেকে আনা হয় পাপনকে। সরকার প্রধানের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করার পর বিকেলে গণভবন থেকে বেরিয়ে আসেন সবাই।

এ সময় সবার প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। জানান, অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসার কথা। প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার। সে নির্দেশ অমান্য করার কোনো উপায় নেই। তাই অবসরের সিদ্ধান্ত জানিয়ে বিসিবিকে দেয়া চিঠি ফিরিয়ে নেয়ার কথাও জানান তামিম। এ সময় তিনি বলেন, বাকি কথা জানাবেন, পাপন ভাই। 

এ সময় পাপন বলেন, আমার ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তো এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেলো, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরপরই নিজের সিদ্ধান্তের কথা জানান তামিম। অবসর ভাঙলেও এখনই ক্রিকেটে ফিরছেন না তিনি। এই বাঁহাতি ব্যাটার আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এরপর এশিয়া কাপ দিয়ে ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম

পাপন বলেন, সে যেহেতু শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না। সে জন্য সে দেড়মাস ছুটি নিয়েছে। এই দেড়মাসে পুনর্বাসনে থেকে খুব শিগগিরই সে ক্রিকেটে ফিরে আসবে। তামিম ফিরে আসা প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, এটি অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলব কীভাবে।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর