এডিসের লার্ভা: জাপান গার্ডেন সিটিকে জরিমানা

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:২৮ পিএম

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে উত্তর সিটি। এরই অংশ হিসেবে জাপান গার্ডেন সিটিতে অভিযান চালানো হয়। 

এ সময় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম নিজে উপস্থিত ছিলেন। জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট ঘুরে দেখেন তিনি।

বেশ কয়েকটি বহুতল ভবনে কয়েকশ ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা জাপান গার্ডেন সিটিতে অভিযানে ব্যাপক এডিস মশার লার্ভা পাওয়া যায়। এতে বিস্ময় প্রকাশ করে মেয়র আতিক বলেন, জাপান গার্ডেন এখন মশার গার্ডেন।  

তিনি বলেন, বাসা বাড়ির ভিতরে বিশেষ করে গ্যারেজ এ পানি জমে থাকে। সেখান থেকে ডেঙ্গু হচ্ছে। তারা সার্ভিস চার্জ নেয়, ম্যানেজমেন্ট কমিটি থাকে, তারপরও জমা পানিতে মশার চাষ হচ্ছে।

এমন কম্পাউন্ডের ভিতরে শিক্ষিত মানুষেরাই যদি অসচেতন হয় তাহলে মশা নিরোধ সম্ভব কীভাবে- এ প্রশ্নও তোলেন আতিক। 

জাপান গার্ডেন সিটির বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ। আর এই অর্থ দিতে ব্যর্থ হলে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।

অভিযানে মেয়র জানান, আমরা জরিমানা করতে চাই না। কিন্তু কারো অবহেলায় মশা হবে, আর মানুষ মারা যাবে, সে দায় এড়ানো যাবে না। 

এডিস মশা ধ্বংসে এলাকায় এলাকায় বিশেষ অভিযান চলবে ৩০ জুলাই পর্যন্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ১০টি টিম এই অভিযান পরিচালনা করবে।

অন্যান্য যেকোনো বছরের তুলনায় এবার ঢাকাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। মূলত এডিস মশার বিস্তারের কারণেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। 

একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর