ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় শিশুকে পিষে মারলো বাস

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছাত্রকে চাপা দিয়ে হত্যা করে ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাস। এরপর বাসটি নিয়ে বেপরোয়া গতিতে হাতিরঝিল দিয়ে পালানোর চেষ্টা করে চালক। সেখানে পিষে হত্যা করে এক শিশুকে।

বৃহস্পতিবার বিকেলে এ কাণ্ড ঘটিয়েছে ভিক্টর পরিবহনের একটি বাস। পরে বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামপুরা ব্রিজ এলাকায় নিহত জাহিদ হাসান (২৪) চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। সম্প্রতি সে দেশে এসেছে।

রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাসা ডেমরায় এবং গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায়। 

এদিকে জাহিদকে চাপা দিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। তড়িঘড়ি বাস নিয়ে হাতিরঝিলের সড়কে ঢুকে পড়ে। বেপরোয়া গতিতে চালানোর সময় হাতিরঝিলে মেহেদী হাসান পারভেজ নামে এক প্রতিবন্ধী শিশুকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জাহিদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানা অবগত করা হয়েছে।

নিহতের বড় ভাই ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের একটি ইউনিভার্সিটিতে মেকানিকেল বিএসসি ইন্জিয়ারিং ভর্তি হয়ে পড়াশোনা করত। আগামী ২৫ আগস্ট চিনে যাওয়ার কথা রয়েছে। আজ বিকালে দু'জনে মিলে ডেমরা স্টাফ কোয়াটার ভাড়া বাসা থেকে গুলশান যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাসে করে রামপুর ব্রিজের কাছে নেমে যাই। এসময় পেছন থেকে জাহিদকে ধাক্কা দেয় বাস। 


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর