হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:২৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। রোববার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পারভিন সুলতানা (৫৫) সূত্রাপুরের শ্যামবাজার ৮নং মোহন দাস লেনের কাগজিটোলা এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও সিএমএম ও জজ কোর্টে প্র্যাকটিস করতেন। 

আহত মোটরসাইকেল চালক শাখাওয়াত হোসেন হিমেল (৪০) নিহতের ভাতিজা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। 

নিহতের বড় ভাই ফরিদ উদ্দিন জানিয়েছেন, তার বোন ভাতিজাকে নিয়ে নারায়ণগঞ্জ আদালতে গিয়েছিলেন। সেখানে তাদের পারিবারিক জমি সংক্রান্ত মামলা রয়েছে, আর ওই মামলার বাদিও ছিলেন তিনি।

সেখানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টা ২০ মিনিটে পারভিনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আহত শাখাওয়াত জানিয়েছেন, মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে ওঠার সময়ে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় চালককে আটক করে লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। 


একাত্তর/এসজে

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর