ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট পড়েছে ১২-১৩ শতাংশ: ইসি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৭:০১ পিএম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আর ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর গণনা চলছে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা আসনে।

ভোট শেষে সারা দিনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইসি আলমগীর। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আনুমানিক ১২-১৩% ভোট পড়েছে বলে ধারণা।

ভোটে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না এলেও ঢাকা-১৭ আসনে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কেন্দ্র তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে।

অপরদিকে ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। একটি কেন্দ্রে গিয়ে তিনি মারধরের শিকার জন বলে জানান। 

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ১২৪ টি কেন্দ্রে ভোট হয়েছে একটি কেন্দ্রে সমস্যা হলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হয়। স্বতন্ত্র ঐ প্রার্থী লোকজন নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। তখন পুলিশ বাধা দিয়েছে। 

‘তবে রাস্তায় যারা তাকে মারধর করেছেন, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে। এটি দুঃখজনক ঘটনা।’ 

গত মে মাসে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৭ আসন। এরপর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন চলে আসায় এই আসনে নির্বাচিত হয়ে মাত্র কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন বিজয়ী। 

তিন লাখ ২৫ হাজার ভোটারের এই সংসদীয় আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। আর উপনির্বাচনে লড়ছেন আটজন প্রার্থী। 

আরও পড়ুন: ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শেষ

এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আশরাফুল আলম হিরো আলম এবং মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


একাত্তর/আরবি 


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর