রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:২০ পিএম

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

রোববার দিবাগত রাতের কোনো এক সময় রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়ৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ২৭ বছর।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানিয়েছেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভুঁইয়া  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তিনি ঘটনাটি রেলওয়ে থানাকে জানান। 

আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার তিন

তিনি আরও জানান, মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটার বিস্তারিত এখনও জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর