ফুটপাতের পর এবার হকারদের দখলে ফুটওভার ব্রিজ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম

ফুটপাতের পর এবার হকারদের দখলে রাজধানীর বেশিরভাগ ব্যস্ততম ফুটওভার ব্রিজ। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে দোকান বসানোর কারণে রাস্তা পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। অনুমতি ছাড়া বসা হকারদের দাবি, নিরুপায় হয়েই ব্রিজে বসছেন তারা।

অভিযোগ আছে, হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে দোকান বসানোর সুযোগ করে দিচ্ছেন অনেকে।

উত্তর বাড্ডার ফুটওভার ব্রিজ দেখে মনে হতে পারে এটা কোন মার্কেট। ব্রিজের অর্ধেকজুড়ে নানা রকম পণ্যের দোকান। যেখানে স্বাভাবিক চলাচলের কোন উপায় নেই।

একই অবস্থা এই সড়কের ভাটারার নতুন বাজারের ফুটওভার ব্রিজটিরও। সেখানেও ব্রিজের অর্ধেকজুড়ে বসানো হয়েছে দোকানপাট।

হকাররা জানান, মাঝে মাঝে তারা ব্রিজে বসতে চাঁদা দেন।

নর্দ্দার ফুটওভার ব্রিজটির অবস্থা আরও সোচনীয়। সেখানে রীতিমত কাঠ পেতে নিজেদের জায়গা দখলে রেখেছেন হকাররা। তাদের দাবি বাইরে দোকান নেয়ার সামর্থ্য না থাকায় নিরুপায় হয়ে তারা এখানেই দোকান বসিয়েছেন।

হকারদের দাবি, লোকজনের যাতে ক্ষতি না হয়- সে বিবেচনায় তারা অর্ধেক জায়গায় দোকান বসান। বাকি অর্ধেকে লোকজন চলাফেরা করেন।

ফুটওভার ব্রিজে দোকান বসানোর অনুমতি কে দেয় বা কারা এখানে বসার সুযোগ দিয়ে চাঁদা নেয় তা বলতে না চাইলেও তারা স্বীকার করেছেন রোজই তাদের টাকা দিতে হয়।

রামপুরা থেকে কুড়িলের এই সড়কে ফুটওভার ব্রিজ আছে মোট ছ’টি। প্রায় সবগুলোরই এমন অবস্থা। এতে করে রাস্তা পারাপারে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে তিতাসের পাইপ মেরামতের উদ্যোগ

স্থানীয়দের অভিযোগ, ওভারব্রিজে দোকান বসানোর কারণে চলাচলসহ নানান ধরনের ভোগান্তি পোহাতে হয় তাদের।

তবে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন হকাররা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর