দুর্ঘটনা এড়াতে তিতাসের পাইপ মেরামতের উদ্যোগ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:২৫ পিএম

বিপুল অপচয় রোধ ও দুর্ঘটনা এড়াতে অবশেষে তিতাস গ্যাসের পাইপ মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে। জরাজীর্ণ এসব পাইপ পরিবর্তনের জন্য ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ ঋণ দিচ্ছে ব্রিকস জোটের ব্যাংক-এনডিবি।

গ্যাস লিকের কারণে কিছুদিন পরপরই হচ্ছিলো দুর্ঘটনা, বাতাসেও বাড়ছিল মিথেন গ্যাসের পরিমাণ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, মেরামতের হলে সিস্টেম লস ও গ্যাস চুরি বন্ধ হবে।

সামান্য বৃষ্টিতেই গ্যাসের বুদবুদ দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। পাইপ লাইনের ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে বিস্ফোরণও হয়। আবার পাইপ থেকে গ্যাস লিক হয়ে বাতাসে ছড়ায় গ্যাসের গন্ধ।

এছাড়া তিতাস গ্যাসের বিরুদ্ধে সিস্টেম লস ও গ্যাস চুরির অভিযোগও পুরনো।

এই পাইপ লাইন পরিবর্তনের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, এডিবিসহ অনেক দাতার কাছে চেয়েও ঋণ পাওয়া যায়নি। নতুন অর্থনৈতিক জোট ব্রিকস -এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এনডিবি থেকে ঋণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, অন্যান্য দাতা সংস্থা ফুয়েলের ওপর তেমন অর্থায়ন করতে চায় না।

তিতাসের পাইপ লাইন পরিবর্তন ও বাসাবাড়ির প্রিপেইড মিটার স্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১২ হাজার কোটি টাকা। তিতাস ছয় হাজার কোটি টাকা বিনিয়োগে সক্ষম। বাকিটা এনডিবি থেকে পেলে গ্যাসের এই অপচয় বন্ধ করা যাবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশাবাদী তিতাসের এরিয়ার যেসব সমস্যা আছে, সেগুলো সব ঠিক করা হবে। আমরা পুরোটাই নতুন করে করবো।

ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলছেন, পাইপ লাইনে ছিদ্রের কারণে ঢাকার বাতাসে মিথেন বাড়ছে। তাই পাইপ লাইন পরিবর্তন করা গেলে অর্থ, পরিবেশ ও জনস্বাস্থ্যেরও সুরক্ষা নিশ্চিত হবে।

ইমামের মতে, পাইপ লাইনে প্রচুর ছিন্দ্র আছে। ঢাকার ওপর স্যাটেলাইট থেকে দেখা যায় মিথেনের আবরণ।

আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে ইইউ দল

ফসিল ফুয়েল প্রকল্পের জন্য এখন অর্থ পাওয়া কঠিন হয়ে উঠছে। তবে তিতাস গ্যাসের বিশেষ প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তার জন্যই জরুরি মনে করেন এই বিশেষজ্ঞ।

একাত্তর/আরএ

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১০ শতাংশ বেশি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর