তারেক-জোবায়দার দুর্নীতি মামলার রায় বুধবার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা হবে আগামী বুধবার। 

বৃহস্পতিবার এ দিন ঠিক করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। এর আগে দুদকের হয়ে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। 

গত ২৪ জুলাই মামলার সাক্ষ্য নেয়া শেষ হয়। ওইদিন সাক্ষী দেন তদন্ত কর্মকর্তা দুদকের তখনকার উপপরিচালক তৌফিকুল ইসলাম। মোট ৫৭ জনের মধ্যে ৪৩ জন সাক্ষী দিয়েছেন।  

চার মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান পলাতক রয়েছেন। স্ত্রী জোবায়দাকে নিয়ে গত প্রায় ১৫ বছর তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

একুশে অগাস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান আরও তিনটি মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত। এগুলোর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অপরাধে দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ মে। 

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। 

অভিযোগে বলা হয়, ঘোষিত আয়ের বাইরেও চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ রয়েছে তারেক ও জোবায়দার। মামলায় আরেক আসামি ছিলেন তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানু।

এই তিনজনের বিরুদ্ধেই ২০০৮ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। উচ্চ আদালতে আবেদন করে মামলা থেকে পার পেয়ে যান ইকবাল মান্দ বানু।

জোবায়দার পক্ষ থেকেও মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছিল। দীর্ঘদিন উচ্চ আদালতে ঝুলে থাকার পর গত বছর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চের আদেশের পর নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম শুরু হয়। 

এই মামলায় গত ৫ জানুয়ারি তারেক ও জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে ১৯ জানুয়ারি সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন জ্যেষ্ঠ বিশেষ জজ মো.আছাদুজ্জামান।

এর আগে গত বছরের ১ নভেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।


একাত্তর/আরবি 

“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর