ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার। 

সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম শিশু রাইসার নানা-নানী ও খালার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে শিশুটির পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা।

গত এক অক্টোবর চার বছর বয়সী মাতৃহারা শিশু রাইসাকে মারধরের অভিযোগ ওঠে তার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই সময় ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও তার চিকিৎসা সহায়তা দেন। 

একাত্তর/এসি
“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াতের হামলায় গুরুতর আহত কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব উদ্দিন অভির পাশে দাঁড়িয়েছেন বিএনপি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর