তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর বানিয়ে দিচ্ছেন কায়সার কামাল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তবে তার জীবনে আশার আলো ফোটাতেই নতুন একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের বিমলা হাজং ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালার ছোট্ট কুঁড়েঘর ছিল তার শেষ আশ্রয়। ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা এবং বৃষ্টি-ঝড়ে যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকা ছোট্ট সেই কুঁড়েঘরই ছিল তার শেষ আশ্রয়। পরবর্তীতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে।

সোমবার সেই ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে।

জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনের খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে বিএনপি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজংয়ের জন্য একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।

স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, এবং স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

একাত্তর/এসি
“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াতের হামলায় গুরুতর আহত কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব উদ্দিন অভির পাশে দাঁড়িয়েছেন বিএনপি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর