যেভাবে রাতের আঁধারে ঢুকছে চোরাই চিনি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম

ভারতীয় চোরাই চিনি পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ছোট নৌকা। যেসব নৌকা দিনে চোরাই বালু ও পাথর পরিবহন করে সেগুলোই রাতে বহন করে চোরাই চিনি। নৌকায় আনা এসব চিনি ঘরে পৌঁছে দেয়া হয় ডি. আই. ট্রাকে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, চিনি চোরাচালান বন্ধে অভিযান চালাচ্ছে তারা।

একটি প্রভাবশালী মহল সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীর সারি-৩ অঞ্চল থেকে দিনে-দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে। যদিও মামলা চলমান থাকায় এখন বালু তোলা নিষিদ্ধ।

নদী থেকে তোলা বালু বহন করা নৌকাগুলো যখন ভারত থেকে চোরাই চিনি আনার কাজে ব্যবহার হয় তখন এগুলো ভাড়া হয়ে যায় দিনে ২৫ হাজার টাকায়। এসব নৌকায় প্রতিবার ভারত থেকে আসে ৫০ কেজির ১০০ বস্তা চিনি।

ভারতের মেঘালয় রাজ্যের মুক্তাপুর থেকে ডিবির হাওড় দিয়েও নৌকায় করে জৈন্তাপুরে চিনি ঢোকে। চিনি আসে গোয়াইনঘাটের লনঝুরি, তামাবিল, সোনাটিলা ও জাফলং জিরো পয়েন্ট দিয়েও।

অভিযোগ আছে, প্রতি বস্তা চোরাই চিনি থেকে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের ওসি নেন ১২০ থেকে ১৬০ টাকা। যদিও এমন অভিযোগ অস্বীকার করলেন তারা। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগগুলো সত্য না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, গতমাসেও ৫৩ বস্তা চিনি জব্দ করে আমরা একজনকে মামলা দিয়েছি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

আরও পড়ুন: আইভি স্যালাইনের সঙ্কট, দাম বেড়েছে কয়েক গুণ

অভিযানের নামে যে চিনি জব্দ কারা হয়, সেগুলো চিনি আবার তার কাছেই বিক্রি করার অভিযোগও আছে চার থানার ওসিদের বিরুদ্ধে।


একাত্তর/আরএ/কেএসএইচ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর