সর্বজনীন পেনশনের আর্থিক জোগান নিয়ে চ্যালেঞ্জ

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০১:১৪ এএম

সরকারের বহুল আলোচিত সর্বজনীন পেনশন কর্মসূচি চলতি আগস্টের ১৭ তারিখ প্রাথমিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। তবে অর্থের যোগান নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।  

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষের সংখ্যা সাড়ে আট কোটি। এরমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন। যারা চাকরি শেষে আমৃত্যু পেনশন সুবিধা পেয়ে থাকেন। 

অন্যদিকে প্রায় আট কোটি ৩৫ লাখ মানুষ বেসরকারি চাকরিজীবী বা কৃষিজীবি অথবা প্রবাসী। তাদের পেনশন সুবিধা বলে কিছু নেই। তাই দেরিতে হলেও বেসরকারি চাকরিজীবীদের জন্য সরকারের সর্বজানীন পেনশন ব্যবস্থাপনাকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। 

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করার রাজনৈতিক সিদ্ধান্তটিকে একটি বড় অর্জন হিসেবে আমি দেখি। রাজনৈতিক নেতৃত্ব মনে করছে, এটিকে অব্যাহতভাবে মনোযোগে রাখা উচিত। 

তিনি আরও বলেন, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এটি একটি জনগ্রাহী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে, সেই জন্য তারা আলোচনার ভেতরে এটি রাখবেন। তবে দ্রুততার সাথে খুব বেশি বাস্তব অগ্রগতি আমরা প্রত্যাশা করি না।  

আরও পড়ুন: ‘ভারত মনে করছে, শেখ হাসিনাই সরকার গঠন করবে’

এই ব্যবস্থায় কমপক্ষে ১০ বছর নির্দিষ্ট হারে টাকা জমা রাখতে হবে। ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে জমাকৃত টাকা ও সরকারের দেয়া মুনাফা সরাসরি যাবে গ্রাহকের একাউন্টে। 

তবে পেনশন স্কিমে যুক্ত হওয়াদের সঞ্চয়কৃত টাকার রির্টান বেশি পেতে লাভজনক খাতে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এ অর্থনীতিবিদ। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, যারা প্রবাসে যাচ্ছেন, তারা সব টাকা পরিবারের কাছে পাঠিয়ে দেন। তাদের টাকা খরচ হয়ে যায়। যখন ফিরে আসেন তখন তাদের হাতে আর কিছুই থাকে না। আগে থেকেই যদি তারা এই পেনশন স্কিমের ভেতরে পড়ে যান, তাহলে বৃদ্ধ বয়সে তাদের চিন্তা করতে হবে না।   

পেনশনধারী ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেল তার মনোনিত নমিনি পেনশন সুবিধা পাবেন। 


একাত্তর/আরবিএস  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর