ডেঙ্গু সচেতনতায় ভৈরবীর পথনাটক

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম

ডেঙ্গু নিয়ে সচেতন করতে দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র ভৈরবী রাজধানী বিভিন্ন স্থানে ‘মশাকথন’ নামে পথনাটক পরিবেশন করেছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রাঙ্গণ, পায়রা চত্ত্বর, টিএসসি এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই পথনাটকটি উপস্থাপন করা হয়। 

এর রচনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কার্য নির্বাহী প্রধান ইলিয়াস নবী ফয়সাল।

তিনি বলেন,  ডেঙ্গু পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য। নাটকের সংলাপের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার বিভিন্ন প্রতিকার, প্রতিষেধক এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়েছে।

ভৈরবীর ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহী বলেন, আমরা চেষ্টা করেছি জনসচেতনতামূলক একটি আয়োজন উপস্থাপন করতে। আশা করছি এতে করে আমরা দেশীয় স্বার্থে ভূমিকা রাখতে পেরেছি।

দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় এবং প্রচারে কাজ করে যাচ্ছে ভৈরবী। মূলত তরুণ প্রজন্মের হাত ধরেই দেশীয় সংস্কৃতি সত্ত্বা বাঁচিয়ে রাখা এবং প্রচার-প্রসারেই বিগত তিন বছর ধরে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।


একাত্তর/এসি

আন্তর্জাতিক সম-মজুরি দিবস ২০২৬ উপলক্ষে নারী-পুরুষের সমান মজুরির অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোশাকশ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
রাজধানীর মিরপুরে ফাঁকা বাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুরো চুরির দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর