ডেঙ্গু রোগী কমলেও শঙ্কা রয়েই গেছে

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম

ঢাকায় ডেঙ্গু রোগীর হার কিছুটা কমেছে। জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম ভাগের তুলনায় চলতি সপ্তাহে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল ও মহাখালী ডিএনসিসি হাসপাতালে কমেছে চাপ।

তবে, ঢাকার বাইরে থেকে সঙ্কটাপন্ন অনেক রোগী আসছেন এসব হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, আপাতত রোগী কমলেও পরিস্থিতি আবার খারাপের দিকে যেতে পারে।

মহাখালীর ডিএনসিসি হাসপাতালে গত তিনদিন গড়ে ৬৪ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যদিও চলতি মাসের শুরুর দিকে প্রতিদিন ৯০ থেকে একশ’ জন নতুন রোগী ভর্তি হতেন।

ফলে রোগীর চাপ এখন কিছুটা কম। বুধবার দুপুর পর্যন্ত ডিএনসিসি হাসপাতালে রোগী ভর্তি ছিলো ২০৯ জন। জুলাইয়ে একদিনেই এই হাসপাতালে ভর্তি হয় সর্বোচ্চ ৩৭০ জন।

ঢাকা মেডিকেল ও মুগদা জেনারেল হাসপাতালেও চিত্রটা প্রায় একই। ঢাকা মেডিকেলে মঙ্গলবার পর্যন্ত রোগীর ছিলো ৩৬৬ জন। এর একদিনে আগেই সংখ্যাটা ছিলো ৪১৪।

মুগদা হাসপাতালে রোগীর সংখ্যা এখন ৩৭৫। যদিও জুলাইয়ে ছয়শ’র বেশি ডেঙ্গু রোগী ভর্তি ছিলো মুগদায়। সব মিলে ডেঙ্গুর চলমান ঢেউ কিছুটা নিম্নমুখী, বলছেন সংশ্লিষ্টরা।

তবে এখনও রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। সঙ্কটাপন্ন অবস্থায় তারা আসেন। মহাখালী ডিএনসিসি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল এ কে এম জহিরুল হোসাইন খান বলছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের ৪০ শতাংশই ঢাকার বাইরের।

তিনি বলেন, ঢাকার বাইরে থেকে বেশ কিছু রোগী একদম শেষ মুহূর্তে আসেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা হাসপাতালে পৌঁছতে পৌঁছতেই মারা যান।

তবে, রোগীরা বলছেন- জেলার হাসপাতালে ভর্তি না হতে পেরে অনেকটা বাধ্য হয়েই তারা ঢাকা আসছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ২১৪৯ জন

আপাতত ডেঙ্গু কিছুটা নিম্নমুখী মনে হলেও, পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। আগস্ট, সেপ্টেম্বর ছাড়িয়ে ডেঙ্গুর মৌসুম এবার অক্টোবর-নভেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।


একাত্তর/আরএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর