ভিএফএস গ্লোবালের সাথে ভিসা সেবা চুক্তি নবায়ন সুইডেনের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

ভিএফএস গ্লোবালের সাথে ভিসা সেবা চুক্তি নবায়ন করেছে সুইডেন। এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ ৩৭ দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন সংক্রান্ত সেবা দেবে।

সুইডেনের বিচার মন্ত্রণালয় বিশ্বের ৩৭টি দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ সেবা দেয়ার জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভিএফএস গ্লোবালকে নির্বাচিত করে। খবর বিজ্ঞপ্তির।

নতুন এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল সুইডেন সরকারের পক্ষে বিশ্বব্যাপী ৮টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো- দক্ষিণ এশিয়া, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়া।

বাংলাদেশের ঢাকাস্থ ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রে প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুইডেনের ভিসার আবেদন পত্র গ্রহণ করা হয়।

২০১৪ সাল থেকে সুইডেন সরকারের সাথে কাজ করেছে ভিএফএস গ্লোবাল। নতুন চুক্তির অধীনে নিম্নলিখিত ৩৭টি দেশে বায়োমেট্রিক সেবাসহ স্বল্পমেয়াদী শেনজেন ‘সি’ ভিসা সেবা প্রদান করবে। দেশগুলো হলো- বাংলাদেশ, বলিভিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, মঙ্গোলিয়া, মরক্কো, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।

২০১৯ সাল থেকে ভিএফএস গ্লোবাল এ পর্যন্ত সুইডেন সরকারের পক্ষে প্রায় ৫ লাখ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সুইডেনের বিচার মন্ত্রণালয় এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি বলেছে, আমরা আশা করছি আগামী দিনগুলোতে ভিএফএস গ্লোবাল বরাবরের মতো পেশাদারিত্বের সাথে আমাদেরকে ভিসা আবেদন প্রক্রিয়াকরণে সহযোগিতা করা অব্যাহত রাখবে। আমরা এখন বেশ কিছু ক্ষেত্রের উন্নয়নে যৌথভাবে কাজ করছি, যার মধ্যে মানসম্পন্ন প্রচারণা জোরদার করা, আঞ্চলিকীকরণ ও প্রযুক্তিগত উন্নয়ন রয়েছে। আমরা ভিএফএস গ্লোবাল-এর সাথে ফলপ্রসূ কাজের সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এই প্রক্রিয়াকে আরও উন্নত করার ব্যাপারে সচেষ্ট রয়েছি।

ভিএফএস গ্লোবালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ক্রিস ডিক্স বলেছেন, ভিএফএস গ্লোবাল একক সেবাদানকারী সংস্থা হিসেবে সুইডেন সরকারকে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে পেরে খুবই খুশি। আমরা প্রায় এক দশক ধরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি এবং সুইডেনের বিচার মন্ত্রণালয়ের সাথে শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করতে পেরে আনন্দিত এবং আমাদের বর্তমানে চলমান সেবাকেন্দ্রগুলোর সেবা কার্যক্রম নবায়নের এই সুযোগকে স্বাগত জানাচ্ছি৷ আমরা আশা করছি বিশ্বের ৮টি অঞ্চল থেকে সুইডিশ ভিসা আবেদনকারীদের আমরা সর্বোত্তম ভিসা সংক্রান্ত সকল ধরনের সেবা নিশ্চিত করতে পারবো।

ভিএফএস গ্লোবাল বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান যারা সরকার ও কূটনৈতিক মিশনের জন্য কাজ করে। এই কোম্পানি ৭০টি দেশের সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে বিশ্বের ১৪৪টি দেশে ৩ হাজার ৩০০ এরও বেশি ভিসা আবেদন কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক পরিচালনা করছে।

ভিএফএস গ্লোবাল ২০০১ সালে কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৬ কোটি ৬০ লাখ (২৬৬ মিলিয়ন) এরও বেশি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করেছে। কোম্পানিটি তাদের ক্লায়েন্ট সরকারগুলোর পক্ষে নৈর্ব্যক্তিক পদ্ধতি মেনে ভিসা, পাসপোর্ট ও কনসুলার সেবাসমূহের রুটিন ওয়ার্ক বা প্রশাসনিক কাজগুলোর ব্যবস্থাপনা করে থাকে যাতে করে ক্লায়েন্ট সরকারসমূহ ভিসা সংক্রান্ত সিদ্ধান্তমূলক গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোনিবেশ করতে পারে। ভিএফএস গ্লোবাল-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।

ভিএফএস গ্লোবালের বেশিরভাগ মালিকানা বিশ্বের বৃহত্তম বিকল্প সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোনের। ব্ল্যাকস্টোন তাদের কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক আর্থিক প্রভাব ও দীর্ঘমেয়াদী সম্পদমূল্য তৈরি করার লক্ষ্যে বিনিয়োগের জন্য ভিএফএস গ্লোবালের মতো, এমন ধরনের কোম্পানিকেই বেছে নেয় এবং কোন জনগোষ্ঠী বা কাদের জন্য কাজ করবে সেটাও বিবেচনায় রাখে।

ব্ল্যাকস্টোন তাদের ব্যবস্থাপনায় থাকা ৯৯১ বিলিয়ন ডলারের সম্পদ প্রাইভেট ইকুইটি, রিয়েল এস্টেট, সরকারি ঋণ ও ইকুইটি, অবকাঠামো, লাইফ সায়েন্স, গ্রোথ ইকুইটি, সুযোগসন্ধানী, নন-ইনভেস্টমেন্ট গ্রেড ক্রেডিট, রিয়েল অ্যাসেট ও সেকেন্ডারি ফান্ডের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে থাকে।

একাত্তর/আরএ
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল সুইডেন এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাইগ্রেশন শাখা বন্ধ থাকবে।
ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর।
ভিএফএস এর সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বুধবার থেকে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমাহীন চাহিদার কারণে আইআরসিসি সাময়িকভাবে জারি করা বায়োমেট্রিক নির্দেশনা পত্র (বিআইএলএস) এবং পাসপোর্ট জমা পত্রের মেয়াদ বাড়িয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর