কানাডার ভিসার জন্য নতুন নির্দেশনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম

বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমাহীন চাহিদার কারণে ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) সাময়িকভাবে জারি করা বায়োমেট্রিক নির্দেশনা পত্র (বিআইএলএস) এবং পাসপোর্ট জমা পত্রের মেয়াদ অতিরিক্ত ৩০ দিন বাড়িয়েছে।

শুক্রবার ভিএফএস গ্লোবালের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, এখন আবেদনকারীদের আইআরসিসি’র বায়োমেট্রিক নির্দেশনা পত্র বা পাসপোর্টের অনুরোধ চিঠিতে নির্দেশিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে চিঠিটি আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, এ বর্ধিত মেয়াদ থাকা সত্ত্বেও যে সমস্ত আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে অক্ষম তাদের একটি নতুন বায়োমেট্রিক নির্দেশনা পত্র বা পাসপোর্ট জমা দেওয়ার চিঠির জন্য অনুরোধ করতে আইআরসিসি’র সাথে যোগাযোগ করতে হবে।

যেকোনো নতুন জারি করা চিঠি শুধুমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে। তাই আবেদনকারীদের দ্রুত তাদের ভ্রমণের পরিকল্পনা করতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য অগ্রিম আবেদন করার আহ্বান জানানো হয় এ বিবৃতিতে।

 

একাত্তর/জো
সংগীতের মায়াবী সুরে শ্রোতাদের নস্টালজিক করতে আবারও একক সংগীত সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমিত রায়। আগামী দুই মে কানাডার অন্টারিওর অ্যাজাক্সে তার এই বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত...
ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর।
ভিএফএস এর সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বুধবার থেকে পূর্ববর্তী সময় অনুসারে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
ভিএফএস গ্লোবালের সাথে ভিসা সেবা চুক্তি নবায়ন করেছে সুইডেন। এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ ৩৭ দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন সংক্রান্ত সেবা দেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর